সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ জুন ২০২৩ | 349 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

রেকর্ড ডেটের পর আগামীকাল ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ২টি হলো- ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং আল-আরাফাহ্ ইসলামী লিমিটেড।

Responsive Ad Banner

আল আরাফাহ ইসলামী ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৯৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট ২০২৩।

ন্যাশনাল ব্যাংক: কোম্পানিটি ৩১ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা। আগামী ১৭ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:০২ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com