সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩ | 208 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- লিন্ডে বিডি এবং আইটি কনসালটেন্টস (আইটিসি)।

Responsive Ad Banner

লিন্ডে বিডি: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫৮ টাকা ৪ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৮০ টাকা ৫৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯৭ টাকা ৫৫ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৯৫ টাকা ৫৫ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৩২ পযসা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৮০৫ টাকা ৩৪ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১১ মে ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

আইটি কনসালটেন্টস : এ কোম্পানির পরিচালা পর্ষদ তেঁজগাও শিল্প এলাকায় জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি মোট ২০.০৬৫ কাঠা জমি কিনবে।

মোট জমি কিনতে কোম্পানিটির ৩৫ কোটি টাকা ব্যয় হবে। শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে কোম্পানিটি নিজস্ব অর্থায়নে এই জমি কিনবে।

কোম্পানিটি আরও জানায়, আইটিসি বহমুখী ভবন নির্মার্ণের কাজ শুরু করবে। ভবনটি ১৩ তলা বিশিষ্ট।

এই ভবনে গ্রাউন্ড ফ্লোর এবং ২ টি বেসমেন্ট আছে।

এই প্রকল্পের নাম হবে আইটিসি টাওয়ার প্রজেক্ট এবং টাওয়ারটির প্রস্তাবিত নাম ”আইটিসি টাওয়ার”। এই প্রকল্পে থাকবে আইটি অবকাঠামো, বহুমুখী আর্ট ডাটা সেন্টার। প্রকল্পটিতে কোম্পানির ২৮০ কোটি টাকা ব্যয় হবে।

আইটিসি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৬ এপ্রিল বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানসমূহের প্রতিবেদন যাচাই-বাছাইয়ে টাস্কফোর্স গঠন

Facebook Comments Box

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com