সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ | 327 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি ২টি হলো- রিং শাইন টেক্সটাইল এবং জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ২টি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে রিং শাইনের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৫৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৪ টাকা ৯৭ পয়সা।

আগামী ২০ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।

এদিকে, জুট স্পিনার্সের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৩ টাকা ৭৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪৪ টাকা ৮৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫২২ টাকা ১৯ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com