সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ | 264 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। কোম্পাানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি : কোম্পাানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য।

Responsive Ad Banner

কোম্পানির উদ্যোক্তা-ও পরিচালকদের জন্য ৯০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪০ টাকা ১৬ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১১১ টাকা ৮৪ পয়সা।

আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭ টাকা ৯১ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪৩ টাকা ৭৩ পয়সা।

আগামী ২৯ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ অক্টোবর।

ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ১১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ১৮ পয়সা।

আগামী ১২ অক্টোবর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com