সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | 434 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- মবিল যমুনা বাংলাদেশ লিমিটেড (এমজেএলবিডি) এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ অনুষ্ঠিত বোর্ড সভায় এই ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও দেখুন : আজকের ডিএসইর প্রকৌশল খাতের লেনদেন চিত্র

Responsive Ad Banner

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি মবিল যমুনার পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৭ টাকা ৫৩ পয়সা।

অপরদিকে, কাশেম ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ টাকা ৪৫ পয়সা।

আরও পড়ুন : ডিএসই’র লেনদেন বন্ধ ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com