বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | 77 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি দুটি হলো— বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এবং বে-লিজিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি): ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৫২ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক বা জুলাই’২৫ থেকে ডিসেম্বর’২৫ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৮ টাকা ৯৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯ টাকা ৩৫ পয়সা।

আলোচ্য সময় শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন ক্যাশফ্লো হয়েছে ১১ টাকা ৮৫ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ২০ টাকা ১০ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১১ টাকা ২৭ পয়সা।

বে-লিজিং: ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (সেপ্টেম্বর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৬৭ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ৩৫ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৫৫ পয়সা।

প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ৭০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৫ পয়সা।

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com