শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

২১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষে ছিল যে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ | 282 বার পঠিত | প্রিন্ট

২১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষে ছিল যে ১০ কোম্পানি
Responsive Ad Banner

২১ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে ছিল যে ১০ কোম্পানি সেগুলো হলো- এনআরবিসি ব্যাংক, বেক্সিমকো, বিচ হ্যাচারি, অ্যাডভেন্ট ফার্মা, গোল্ডেন সন, সাউথ বাংলা ব্যাংক, জিলবাংলা সুগার মিল, শাহজি বাজার পাওয়ার, শাইনপুকুর সিরামিকস এবং ম্যাকসন স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২১ অক্টোবর বৃহস্পতিবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে এনআরবিসি ব্যাংকের। এদিন এ কোম্পানির দর আগের দিনের তুলনায় বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৪ শতাংশ দর বেড়ে সর্বশেষ ৩৪ টাকা ৬০ পয়সা লেনদেন হয়। ২১ অক্টোবর এ কোম্পানির ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ২১১ টি শেয়ার ৩ হাজার ৩৫৭ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ৫৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকা।

Responsive Ad Banner

দর বৃদ্ধির ক্ষেত্রে ২ নম্বরে ছিল বেক্সিমকো। এদিন এ কোম্পানির দর ১৩ টাকা ৬০ পয়সা বা ৯.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ টাকা। ২১ অক্টোবর এ কোম্পানির ১ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৮২ টি শেয়ার ৭ হাজার ৪২৭ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ২৮৫ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার টাকা।

দর বৃদ্ধিতে প্রথম ১০টির অন্য ৮টির মধ্যে- বিচ হ্যাচারির ৯.৪৪ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৯.০৩ শতাংশ, গোল্ডেন সনের ৭.৫৬ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৬.৭৩ শতাংশ, জিলবাংলা সুগার মিলের ৫.১৩ শতাংশ, শাহজি বাজার পাওয়ারের ৪.৯৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪.৮৩ শতাংশ এবং ম্যাকসন স্পিনিংয়ের ৪.৭৬ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com