সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্বাভাবিক লেনদেনে ফিরছে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | 473 বার পঠিত | প্রিন্ট

স্বাভাবিক লেনদেনে ফিরছে ২ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে স্বাভাবিক লেনদেনে ফিরছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার । কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে আজ এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ২৫ ও ২৬ জুলাই এ ২ কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ।

Responsive Ad Banner

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.০৯ টাকা।

এদিকে, সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদে সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com