সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | 285 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৫ কোম্পানি
Responsive Ad Banner

ইজিএম ও এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ২ ডিসেম্বর থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। এগুলো হলো- ড্রাগন সোয়েটার, ইয়াকিন পলিমার, সানলাইফ ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল এবং পাওয়ারগ্রিড। এর মধ্যে ড্রাগন সোয়েটার, ইয়াকিন পলিমার, সালভো কেমিক্যাল এবং পাওয়ারগ্রিড ৫ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ৬ ডিসেম্বর রেকর্ড ডেটের কারণে এসব কোম্পানির লেনদেন স্থগিত থাকবে। অপরদিকে, ৬ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে সানলাইফ ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে আগামী ৭ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত অর্থববছরের জন্য এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

Responsive Ad Banner

পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৭৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৪৩ পয়সা। আগামী ২৯ জানুয়ারি, ২০২২ তারিখে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

সালভো কেমিক্যাল : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

ইয়াকিন পলিমার : কোম্পানি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের বছর আয় ছিলো ০১ পয়সা ।

চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১১ টাকা ১২ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২৪ অপরাহ্ণ | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com