সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | 338 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন ৮ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৭ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৮ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- আমান ফিড, বঙ্গজ, ইন্দোবাংলা ফার্মা, নাভানা ফার্মা, নাভানা সিএনজি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল এবং ঢাকা ডাইং। রেকর্ড ডেটের কারণে আগামী ২৮ নভেম্বর এই ৮ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

Responsive Ad Banner

আমান ফিড লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর ২০২২ এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি (ইপিএস) আয় হয়েছে ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৫৩ পয়সা। ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩২ টাকা ৫২ পয়সা। আগের বছরে অর্থাৎ ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি । আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৫৩ পয়সা।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮১ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৭০ পয়সা। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৮ জানুয়ারি ২০২৩ এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২০ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১৭ টাকা ৯৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১৬ টাকা ৭০ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

স্কয়ার টেক্সটাইল লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩ টাকা ৪১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৬ টাকা ৬২ পয়সা।

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৯৮ টাকায়। ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বঙ্গজ : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর ২০২২ তারিখ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৮৮ পয়সা।

ঢাকা ডাইং: সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শুন্য দশমিক ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৬০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৪ টাকা ৬৪ পয়সা। কোম্পানির এজিএম আগামী ০৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৩ টাকা ৪১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১৬ ব্যাংকের

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০৩ অপরাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com