সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে ২ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ জুন ২০২২ | 316 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ২ ব্যাংক
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৯ জুন স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংক। এগুলো হলো- রূপালী ব্যাংক লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক। রেকর্ড ডেটের কারণে আগামী ১২ জুন এ দুই ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রূপালী ব্যাংক লিমিটেড : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ১০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৮৮ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুলাই বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

সাউথইস্ট ব্যাংক লিমিটেড : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে ৮ শতাংশ ক্যাম ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৫০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ২২ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ আগস্ট বেলা ১১টায় হবে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com