সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | 364 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৯ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- রেনেটা, জেমিনি সি ফুডস এবং বিডি ল্যাম্পস। রেকর্ড ডেটের কারণে কারণে আগামী ১০ নভেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : আজকের ডিএসইর লুজার তালিকা

Responsive Ad Banner

বিডি ল্যাম্পস : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টকসহ মোট ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর ২০২২। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ৭৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সা।

জেমিনি সি ফুডস : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টকসহ মোট ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৮ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ০১ পয়সা।

রেনেটা লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪০ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪৬ টাকা ৯৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩৯ পয়সা। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৮ কোম্পানির

আরও পড়ুন :  সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৪ কোম্পানির

আরও পড়ুন : ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২১ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com