সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে উত্তরা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | 473 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে উত্তরা ব্যাংক
Responsive Ad Banner

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৭ অক্টোবর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে উত্তরা ব্যাংক। রেকর্ড ডেটের কারণে আগামী ৩০ অক্টোবর বন্ধ থাকবে উত্তরা ব্যাংকের লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

Responsive Ad Banner

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংকটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ইজিএমে কোম্পানিটি নাম পরিবর্তন, মূলধন বাড়ানো এবং সংঘস্বারকের সংশোধনী করতে শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে। এ কারণে কোম্পানিটি ইজিএম অনুষ্ঠান করবে।

ব্যাংকটি তাদের বর্তমান উত্তরা ব্যাংক লিমিটেডের পরিবর্তে উত্তরা ব্যাংক পিলসি নাম রাখবে এবং অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা পরযন্ত বাড়াবে। ব্যাংকটির সংঘস্মারকে কিছু সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছে।

উত্তরা ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৪ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এই বিষয়গুলোর বিষেয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে উত্তরা ব্যাংক।

উল্লেখ্য, এ ব্যাংকের পরিচালনা পর্ষদ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ ক্যাশ ও ১৪ শতাংশ স্টকসহ মোট ২৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৩ পয়সা।

আরও পড়ুন : ৬ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com