সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ অক্টোবর ২০২২ | 370 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি
Responsive Ad Banner

এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১২ অক্টোবর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- ইউনাইটেড পাওয়ার, এডিএন টেলিকম এবং ফিনিক্স ফাইন্যান্স। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ অক্টোবর স্থগিত থাকবে এসব কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এডিএন টেলিকম : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ পযৃন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ফিনিক্স ফাইন্যান্স: ৩১ ডিসম্বের, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ডিসেম্বর ২০২২ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড : কোম্পানিটি তার তিন সহযোগী প্রতিষ্ঠানকে অধিগ্রহণের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। হাইকোর্টের সম্মতি পাওয়ার প্রেক্ষিতে এই ইজিএম আহ্বান করা হয়েছে।

আগামী ৯ নভেম্বর, বুধবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে আলোচিত ইজিএম অনুষ্ঠিত হবে।

যে কোম্পানি তিনটিকে অধিগ্রহণ করা হচ্ছে, সেগুলো হল-ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১০ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com