সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | 387 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও আগামী ২৩ অক্টোবর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- এপেক্স ফুটওয়্যার, মেঘনা ইন্স্যুরেন্স, বিডি মুন্নু স্পুল এবং পেপার প্রসেসিং। রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ অক্টোবর স্থগিত থাকবে এসব কোম্পাািনর শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ০৭ নভেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড : কোম্পানিটি ৮ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টকসহ ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ৬ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর।

এপেক্স ফুটওয়্যার লিমিটেড : কোম্পানিটি ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টকসহ ৪৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৩ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায়র ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com