সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সৌর বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ | 159 বার পঠিত | প্রিন্ট

সৌর বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের সিদ্ধান্ত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (ট্রেডিং কোড-পিটিএল)। সৌর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার কিনবে কোম্পানিটি। গতকাল (১১ এপ্রিল) অনুষ্ঠিত প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভায় বিনিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যবসাবহুমুখীকরণ কার্যক্রমের অংশ হিসেবে সৌর বিদ্যুৎ খাতে আলোচিত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

Responsive Ad Banner

ডাইনামিক সান এনার্জি পাবনা জেলার সদর থানায় ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্ট স্থাপন করবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। উৎপাদন শুরুর পর থেকে ২০ বছর পর্যন্ত কেন্দ্রটি থেকে বিদ্যুৎ কিনবে সরকার।

আলোচিত প্রকল্প স্থাপনে আনুমানিক এক হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com