শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূচক বৃদ্ধির সঙ্গে লেনদেনে চমক, বাজারে ইতিবাচক বার্তা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | 66 বার পঠিত | প্রিন্ট

সূচক বৃদ্ধির সঙ্গে লেনদেনে চমক, বাজারে ইতিবাচক বার্তা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আজ (২৭ জানুয়ারি, ২০২৬) রেকর্ড সূচক বৃদ্ধির মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন সম্পন্ন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনেও উল্লেখযোগ্য রেকর্ড তৈরি হয়েছে। তবে একই সময়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। তবুও বাজারের এই সামগ্রিক পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, আজকের বাজারগতি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে প্রত্যাশা সৃষ্টি করেছে। আগামী দিনে শেয়ারবাজারের গতি আরও বাড়তে পারে বলে তারা আশাবাদী। একই সঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় লেনদেনেও ঊর্ধ্বগতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বাজার আরও গতিশীল হবে বলে ধারণা করছেন তারা। ফলে বর্তমান সময়ে ভালো মৌলভিত্তির শেয়ার ক্রয় করলে ভবিষ্যতে প্রত্যাশিত মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৪০ দশমিক ৩৮ পয়েন্টে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ১৪৯ দশমিক ৮৯ পয়েন্ট।

এদিন ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১২ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪ দশমিক ৪২ পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ২৬ দশমিক ৫৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৬ দশমিক ৯৪ পয়েন্টে।

লেনদেনের চিত্রে দেখা যায়, ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, ৮৩টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে প্রায় ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা প্রায় চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৬ অক্টোবর, ২০২৫ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৩৬ কোটি ৮১ লাখ টাকা। গত সোমবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৮২ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসেবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ২০১ কোটি ৪০ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৭৪ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৪৮টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৫ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯০ দশমিক ৩৪ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ৪৩ দশমিক ০৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

Facebook Comments Box

Posted ৩:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com