শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক বাড়ছেই, তবে হিসেবি অবস্থানে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | 80 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়ছেই, তবে হিসেবি অবস্থানে বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : টানা দুই দিনের ধারাবাহিকতার পর আজও মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি, ২০২৬) সূচক ঊর্ধ্বমুখী থেকে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও টাকার অংকে মোট লেনদেন সামান্য কমেছে। তবে লেনদেনে অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক উত্থানের প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা এখন আরও সতর্কভাবে লেনদেন করছেন। শেয়ার বিক্রির তুলনায় ক্রয়ের আগ্রহ বাড়লেও ঝুঁকি বিবেচনায় অনেকেই সংযত অবস্থান নিচ্ছেন। এর ফলেই সূচক বৃদ্ধি পেলেও টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে।

Responsive Ad Banner

তারা আরও জানান, দিন যত এগোচ্ছে নির্বাচনকাল ততই ঘনিয়ে আসছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাজারে স্থিতিশীলতাও বাড়ছে। এতে করে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ক্রমশ জোরালো হচ্ছে। সামনের দিনগুলোতে বাজার আরও স্বাভাবিক ধারায় ফিরবে এবং একসময় শেয়ারবাজারে পুনরায় সেই প্রত্যাশিত সোনালী সময় ফিরে আসবে—এমন আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬৬ দশমিক ৬৭ পয়েন্টে। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ১৪ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭০ দশমিক ৩৭ পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ বেড়েছে ৩ দশমিক ৮৭ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ২ হাজার ২১ দশমিক ৭০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৯টির শেয়ারের দর বেড়েছে, ১৫৩টির দর কমেছে এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন মোট প্রায় ৭১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৪৬ কোটি ২৪ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৩৩ কোটি ৯০ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে প্রায় ৭ কোটি ২৯ লাখ টাকার। আগের দিন সেখানে লেনদেন হয়েছিল ৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৬৫টির দর কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬০ দশমিক ৯৭ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ১১১ দশমিক ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

Facebook Comments Box

Posted ৩:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com