সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচক কমলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ মার্চ ২০২৩ | 197 বার পঠিত | প্রিন্ট

সূচক কমলেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ০১ মার্চ সূচক কমলেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে আজ ২০.৬০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ০১ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৪.৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৮.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮ টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.৬০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৮৮১টি শেয়ার ১ লাখ ৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৪০ লাখ ০২ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩১ কোটি ৭৩ লাখ ৩৫ হাজার টাকা।

Responsive Ad Banner

এদিকে, অপর শেয়ারাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ দিন শেষে সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬ শতাংশ বা ১১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩৩৭.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৮টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ২০ হাজার ৯০৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৫৯৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৩১৫ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com