সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচক কমলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | 135 বার পঠিত | প্রিন্ট

সূচক কমলেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ২৫ সেপ্টেম্বর সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্তু বেলা সাড়ে ১১টার পর থেকে সূচকের একটানা পতন ঘটে। দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭১ শতাংশ বা ৪১.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৬.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৩.১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৫.০৪ পয়েন্টে।

Responsive Ad Banner

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮ টির, কমেছে ৩৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৫ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ৫৫৯ টি শেয়ার ২ লাখ ১ হাজার ২৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৯৬ কোটি ৯৩ লাখ ০৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৭.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৭৭৭.৯৫ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৮৮.১২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১০৯.৪৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৩ টির, কমেছে ২৬২ টির এবং অপরিবর্তিত রয় ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।

এদিন ডিএসইতে ২১ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৭২৯ টি শেয়ার ১ লাখ ৯৩ হাজার ৬২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭১৮ কোটি ৬৩ লাখ ১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৮ শতাংশ বা ১৯২.২২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৯৮৩.৬৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৩৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯ টির, কমেছে ১৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ১৬৩ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com