সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচক কমলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | 139 বার পঠিত | প্রিন্ট

সূচক কমলেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ৩০ জানুয়ারি সূচকে কমলেও লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচক কমেছে। তবে ঊভয় শেয়ারবাজারে আর্থিক লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৭৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২২৫ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩২টির বা ৯.৫০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৫টির বা ৪০.০৬ শতাংশের এবং ১৭০টির বা ৫০.৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে আজ ৫০৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৯ কোটি ১৭ লাখ টাকার। এ হিসাবে আজ ২০ কোটি ৩১ লাখ টাকার বা ৪.১৫% লেনদেন কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৩৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৫২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে, কমেছে ৬২টির এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com