সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | 211 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আগের কার্যদিবসের মতো সোমবারও (১৯ ডিসেম্বর) সূচকের পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের লেনদেন পতনেও বেড়েছে । তবে আগের কার্যদিবসের মতো আজও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৬২ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৮.৯৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.১৩ পয়েন্ট বা ০.১৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৩৫ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৬.৮২ পয়েন্টে এবং দুই হাজার ২০১.৭৮ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৬ কোটি ৪৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩০টির বা ৯.২৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৫৪টির বা ১৬.৬২ শতাংশের এবং ২৪১টির বা ৭৪.১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.৭৬ পয়েন্ট বা ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯৭.২৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ৪৬টির আর ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com