সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | 235 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ০৫ ডিসেম্বর সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও ৩ মিনিট পরেই পতন ঘটে। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। আজ সূচক বৃদ্ধির চেয়ে পতন বেশি ছিল। এর ফলে দিনশেষ সূচকের পতনেও লেনদেন বেড়েছে । তবে আজ অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর লুজার তালিকা

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.০০ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২১২.৫৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট বা ০.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.৪৩ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৯.৫১ পয়েন্টে এবং দুই হাজার ১৯৮.৫৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩১ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৫৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩টির বা ৭.৬৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৫৫টির বা ১৮.৩৯ শতাংশের এবং ২২১টির বা ৭৩.৯১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৪.৩৯ পয়েন্ট বা ০.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৯.৮৩ পয়েন্টে। সিএসইতে আজ ১২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫টির দর বেড়েছে, কমেছে ৪২টির আর ৭২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি

Facebook Comments Box

Posted ৪:৫৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com