সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের ধারাবাহিক উত্থানে লেনদেন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | 116 বার পঠিত | প্রিন্ট

সূচকের ধারাবাহিক উত্থানে লেনদেন বাড়ছে
Responsive Ad Banner

গত কার্যদিবসের মত আজও ০৪ ফেব্রুয়ারি’২৫ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে বেলা ১১টার পর সূচকের একটানা পতন ঘটলে আবারও সূচক বাড়তে থাকে। এর স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৭.৩৩ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৯.২৮ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ০.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১০.৬২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০ টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৭ কোটি ১৭ লাখ ৩০ হাজার ১৫৪ টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ৭৬৮ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৩ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ১৯.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৪৫.৮৪ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৩৯.২৩ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯০৯.৮০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২১৯ টির, কমেছিল ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৪.৮৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১৮ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ১৪৮ টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ২৪ বার হাতবদল হয়েছিল। দিন শেষে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৩ লাখ ১০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩ কোটি ৮ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ৩০.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪০৬.৭৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ২৩ লাখ ১১ হাজার ৪৮৬ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com