সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে সপ্তাহ শুরু এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | 206 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শুরু এসএমই মার্কেটে
Responsive Ad Banner

আজ ২২ ডিসেম্বর সূচকের উত্থানেও সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। কিন্তু দিনশেষে সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১৬.১২ পয়েন্ট বা ১.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৯২.২০ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ এসএমইতে লেনদেন হওয়া ২০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭টি, কমেছে ১২টি এবং অপরবর্তিত রয়েছে ১টির।

এদিন এসএমইতে ৮ লাখ ৬৫ হাজার ৭৯৭টি শেয়ার ১ হাজার ৫৫৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ কোটি ৩৩ লাখ ২৪ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৭৬ লাখ ১৭ হাজার টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ৪ কোটি ৪২ লাখ ৯৩ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ১৬৩ কোটি ৫২ লাখ ৪১ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হিমাদ্রী লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৩১ টাকা ২০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৭০ টাকায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কৃষিবিদ সিডের ৯০ পয়সা বা ৮.১১ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকায়।

দর কমার শীর্ষে ছিল ইউসুফ ফ্লাওয়ার। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৫০ টাকা বা ১০.০০ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫০ টাকায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মামনু এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৩ লাখ ২৫ হাজার ১০৬টি শেয়ার ২৫১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৩ হাজার টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:২৬ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com