সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩ | 225 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এদিন উভয় স্টক এক্সচেঞ্জেই টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন বেড়ে ৭০০ কোটি টাকার কাছাকাছিতে চলে এসেছে। আর সিএসইর লেনদেন বেড়ে সাড়ে ১০ কোটি টাকার ঘরে অবস্থান করছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৪ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৭৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রেমে ২ হাজার ২৩০ দশমিক ৭৩ পয়েন্টে ও ১ হাজার ৩৭৩ দশমিক ৯৬ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯টি এবং কমেছে ৯১টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৫টির। এদিন ডিএসইতে ৬৮৭ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অপরদিকে, আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৩ দশমিক ২৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক ১১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪৪ দশমিক ৬৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২৫ দশমিক ৯১ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৩২ দশমিক শূন্য ৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৪ দশমিক ১৪ পয়েন্টে, ১১ হাজার ১৩৯ দশমিক ৭৬ পয়েন্টে এবং ১ হাজার ১৭৬ দশমিক ৮৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৩টি, কমেছে ৪৮টি এবং পরিবর্তন হয়নি ৭৭টির। সিএসইতে ১০ কোটি ৫৬ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার ৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com