সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সিঙ্গার বিডিকে পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪ | 219 বার পঠিত | প্রিন্ট

সিঙ্গার বিডিকে পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডিকে পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত সিঙ্গার বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে।

Responsive Ad Banner

কোম্পানিটি ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৯ কোটি ৭০ লাখ টাকা। গত এক বছরের কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ১৬৭ টাকা এবং সর্বনিম্ন ১৪২ টাকা।

৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৪ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com