সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সিএসই-৩০ ইনডেক্সে ১৪ কোম্পানীকে যুক্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩ | 375 বার পঠিত | প্রিন্ট

সিএসই-৩০ ইনডেক্সে ১৪ কোম্পানীকে যুক্ত
Responsive Ad Banner

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৩০ ইনডেক্সে ১৪ কোম্পানীকে যুক্ত করা হয়েছে। ইনডেক্স থেকে বাদ পড়েছে ১৪টি। তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয়ের ভিত্তিতে ১৪ কোম্পানিকে যুক্ত করা হয়েছে। এটি আগামী ২৭ জুলাই থেকে কার্যকর করা হবে।

সিএসই-৩০ ইনডেক্সে নতুন করে যুক্ত কোম্পানীগুলো হলো- এপেক্স ফুডস, এপেক্স ফুটওয়ার, এশিয়া ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, জিপিএইচ ইস্পাত, ইসলামি ব্যাংক, লাফাজ হোলসিম, ন্যাশনাল হাউজিং ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট, সামিট এলিয়েন্স পোর্ট, ইউনিয়ন ব্যাংক এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড ।

Responsive Ad Banner

অন্যদিকে, ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানীগুলো হল- বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস, আরএসআরএম স্টিল, ডেল্টা ব্র্যাক হাউজিং, ঢাকা ব্যাংক, ডোরিন পাওয়ার, ইস্টার্ন ব্যাংক, আইডিএলসি ফাইনান্স, যমুনা ব্যাংক, মতিন স্পিনিং মিলস, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী, স্কয়ার টেক্সটাইলস এবং সামিট পাওয়ার লিমিটেড।

নতুন করে যুক্ত হওয়া ১৪ কোম্পানীসহ ৩০ কোম্পানীর নাম হলো-
এপেক্স ফুডস, এপেক্স ফুটওয়ার, এশিয়া ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, ইস্টার্ন হাউজিং, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, জিপিএইচ ইস্পাত, ইসলামি ব্যাংক, যমুনা অয়েল কোম্পানী, লাফাজ হোলসিম, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ, ন্যাশনাল হাউজিং ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট, অলিম্পিক ইন্ডাসট্রিজ, পদ্মা অয়েল কোম্পানী, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মা, সামিট এলিয়েন্স পোর্ট, একমি ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস এবং উত্তরা ব্যাংক লিমিটেড।

সিএসই-৩০ ইনডেক্স-এ অর্ন্তভুক্ত কোম্পানীগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানীগুলোর মূলধনের শতকরা প্রায় ২৫.৮৮ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সকল নিবন্ধিত কোম্পানীগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৩৩.২১ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com