নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ মার্চ ২০২২ | 334 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (১৩-১৬ মার্চ’২২) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ৭.৩৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৫ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৬৯ টাকা ৫০ পয়সায়। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৩ লাখ ৪০ হাজার ৫৪২ টাকা ৫০ পযসার শেয়ার লেনদেন হয়েছে।
আলোচ্য সপ্তাহে লুজার তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ৭.১৬ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৬ টাকা ৩০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৩৬ হাজার ৭১০ টাকা ৭০ পয়সার শেয়ার লেনদেন হয়েছে।
আলোচ্য সপ্তাহে লুজার তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কৃষিবিদ ফিড লিমিটেড। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ৭.০০ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১০ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৯ টাকা ৩০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির এক লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬.৯৬ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬.৮৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৫.৮২ শতাংশ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পনি লিমিটেডের ৫.৪৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫.৩৫ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৩০ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.০০ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪
Posted ১১:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin