সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সালভো কেমিক্যালের ৬৪ লাখ সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ | 211 বার পঠিত | প্রিন্ট

সালভো কেমিক্যালের ৬৪ লাখ সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
Responsive Ad Banner

ফান্ড সংগ্রহে দশ টাকা অভিহিত মূল্যে ৬৪ লাখ সাধারণ শেয়ার ইস্যু সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৬ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এসব শেয়ার সালভো কেমিক্যালের উদ্যোক্তা ও পরিচালকদের মাঝে ইস্যু করা হবে।

Responsive Ad Banner

শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি কার্যকরী মূলধন বাড়াতে ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয় করবে।

এছাড়া নিরবচ্ছিন উৎপাদনের জন্য কোম্পানিটি এলসির মাধ্যমে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে উৎপাদনী মেশিন আমদানি করবে।

আগামী ১৮ জুলাই সকাল সাড়ে ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুন।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com