সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সামিট পাওয়ারকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ এপ্রিল ২০২২ | 190 বার পঠিত | প্রিন্ট

সামিট পাওয়ারকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি
Responsive Ad Banner

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে আন্ষ্ঠুানিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২ বছরের জন্য “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে কোম্পানিটি। সামিট পাওয়ারের ১০২ মেগাওয়াট এইচএফও নারয়ণগঞ্জ (মদনগঞ্জ) পাওয়ার প্লান্ট থেকে বিপিডিবি বিদ্যুৎ কিনবে। এর আগে কোম্পানিটি বিপিডিবি থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছিল।

Responsive Ad Banner

আরও জানা যায়, বিপিডিবি থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটিকে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। পাওয়ার প্লান্টে গত ২৪ মার্চ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

গত বছরের ১ এপ্রিল থেকে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সামিট পাওয়ার আগামী ২ বছরের জন্য আবার পিপিএ চুক্তি সই করেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com