সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লুজারের শীর্ষে আরামিট সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১ | 399 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজারের শীর্ষে আরামিট সিমেন্ট
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৮ থেকে ২ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে আরামিট সিমেন্ট। এ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহের কারণে কোম্পানিটি লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮.১০ টাকা বা ২১.২০ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে তুংহাই নিটিংয়ের ১৮.০৬ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১৫.৪৪ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১৫.০৬ শতাংশ, সুহৃদের ১০ শতাংশ, তশরিফার ৯.৮০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৬৯ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.২৫ শতাংশ, জিলবাংলা সুগারের ৮.২৪ শতাংশ এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৭৫ শতাংশ কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com