সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জুন ২০২২ | 239 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতের
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (৫-৯ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতের। দর কমাতে ১১ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। খাতগুলো হলো- ভ্রমণ ও অবকাশ, তথ্যপ্রযুক্তি, পাট, আর্থিক, বিবিধ, টেক্সটাইল, সেবা ও আবাসন, পেপার ও প্রিন্টিং, ওষুধ ও রসায়ন, জীবন বিমা ও সিমেন্ট। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ১.৯০ শতাংশ।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ১.৪০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ১০ শতাংশ।

এছাড়া, বিনিয়াগকারীরা লোকসান গুণেছেন আর্থিক খাতে ০.৯০ শতাংশ, বিবিধ খাতে ০.৯০ শতাংশ, টেক্সটাইল খাতে ০.৮ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৮০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ০.৫০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৫০ শতাংশ, জীবন বিমা খাতে ০.২০ শতাংশ এবং সিমেন্ট খাতে ০.২০ শতাংশ।

উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১১ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com