সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ আগস্ট ২০২২ | 236 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক গেইনারের শীর্ষে যেসব কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৭-১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের। যে কারণে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক গেইনারের শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের উদ্বোধনী দর ছিল ৮ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ১৫.২৯ শতাংশ। এর মাধ্যমে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী-পার্ল হোটেলের ১১.৬২ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৯.৮০ শতাংশ, আরডি ফুডের ৮.৪২ শতাংশ, কপারটেকের ৭.৬৯ শতাংশ, সোনালী পেপারের ৬.৯১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৫.৮০ শতাংশ, সিনোবাংলার ৫.১৪ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৬২ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৪২ অপরাহ্ণ | শনিবার, ১৩ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com