সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | 414 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। এগুলো হলো- ওয়াটা কেমিক্যালস লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিলকো ফার্মা, ন্যাশনাল টিউবস এবং এসএস স্টিল। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়াটা কেমিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৪১ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৮.০৫ টাকা আয় হয়েছিল। এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৬০.৬২ টাকা। যা গত এই সময় ছিলো ৫৯.০২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪.৬২ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০.১৫মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Responsive Ad Banner

ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। তবে স্পন্সর এবং পরিচালকগণ কোনো ডিভিডেন্ড পাবে না। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৪৭ টাকা আয় হয়েছিল।
এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১১.৭০ টাকা। যা গত এই সময় ছিলো ১১.৫০ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৫১ টাকা
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ন্যাশনাল টিউবস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছরও শেয়ার প্রতি আয় ছিল ৬ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৩ টাকা ১২ পয়সা।

সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৮০ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৮৫ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৪৮ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এসএস স্টিল লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড সকল শেয়ারহোল্ডারদের জন্য। সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩ টাকা ৫৮ পয়সা এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ০১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com