সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সংকটাপন্ন ব্যাংকের প্রভাবে বিপর্যস্ত পোশাক শিল্প, গভর্নরের দ্রুত সমাধান দাবি বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | 172 বার পঠিত | প্রিন্ট

সংকটাপন্ন ব্যাংকের প্রভাবে বিপর্যস্ত পোশাক শিল্প, গভর্নরের দ্রুত সমাধান দাবি বিজিএমইএর
Responsive Ad Banner

সংকটাপন্ন ব্যাংকের কারণে পোশাক শিল্পে তারল্য সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানায় বিজিএমইএর একটি প্রতিনিধিদল। বৈঠকে নেতৃত্ব দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

Responsive Ad Banner

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক এ.বি.এম. সামছুদ্দিন, রিও ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান মো. হারুক আহমেদ, ও’ডেল অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ মোহিত, ডে অ্যাপারেলস লিমিটেডের এমডি আনওয়ার হোসেন পাটওয়ারি এবং একেএইচ ফ্যাশন লিমিটেডের এমডি শামসুল আলম।

বিজিএমইএর অভিযোগ: ব্যাংকগুলো এলসি খুলছে না, রপ্তানি আয়ের অর্থ আটকে দিচ্ছে
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পাঁচটি সংকটাপন্ন ব্যাংকের কারণে রপ্তানিকারকরা ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি জানান, এই ব্যাংকগুলোতে তীব্র তারল্য সংকট থাকায় তারা রপ্তানি আয় (প্রত্যাবসিত রপ্তানি মূল্য) ফেরত দিচ্ছে না। এছাড়া নতুন লেটার অব ক্রেডিট (এলসি) খোলাতেও ব্যর্থ হচ্ছে ব্যাংকগুলো।

তিনি আরও বলেন, এ পরিস্থিতির কারণে কারখানাগুলো নিয়মিত কার্যক্রম ও রপ্তানি প্রক্রিয়া পরিচালনা করতে পারছে না। বিশেষ করে শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ করতে না পারায় শ্রমিক অসন্তোষ বাড়ছে, যা আইনশৃঙ্খলার জন্য হুমকি।

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে
বিজিএমইএ সভাপতি জানান, এই পরিস্থিতি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা কমছে, যা দীর্ঘমেয়াদে শিল্পের জন্য বিপজ্জনক।

তিনি বলেন, “সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে অনেক প্রতিষ্ঠান অচিরেই রুগ্ন শিল্পে পরিণত হবে, শ্রমিকরা চাকরি হারাবে এবং দেশের প্রধান রপ্তানি খাত আরও ঝুঁকির মধ্যে পড়বে।”

গভর্নরের আশ্বাস
গভর্নর আহসান এইচ মনসুর বিজিএমইএর উদ্বেগ গুরুত্বের সঙ্গে শোনেন এবং আশ্বাস দেন যে সাময়িকভাবে ব্যাংকগুলোর গ্রাহকদের প্রাপ্য অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, “অবিলম্বে রপ্তানিকারকদের জরুরি চাহিদা মেটাতে উদ্যোগ নেওয়া হবে। পরবর্তীতে সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।”

বিজিএমইএ সভাপতি আশা প্রকাশ করেন যে দ্রুত সমাধান আসবে এবং পোশাক শিল্পে স্বাভাবিক কার্যক্রম ফিরবে।

 

Facebook Comments Box

Posted ৮:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com