সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জুলাই ২০২১ | 454 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
Responsive Ad Banner

শেয়ারবাজারে লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঈদুল আজহার কারণে চলমান কঠোর বিধিনিষেধ আটদিনের জন্য শিথিল করেছে সরকার। তবে এরপর আবার দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। এ সময় নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার, রোববার ও সোমবার (১৫, ১৮ ও ১৯ জুলাই) লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এরপরের দুই সপ্তাহ কঠোর বিধিনিষেধের সময় (২৫ জুলাই থেকে ৫ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আজ বুধবার (১৪ জুলাই) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

জানা যায়, উল্লেখি সময়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে লেনদেন পরিচালনার ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে বিএসইসি। এ সময়ে অফিস পরিচালনার ক্ষেত্রে মোট জনবলের ২৫ শতাংশ দিয়ে অফিসের কার্যক্রম চালাতে হবে। কোনক্রমেই সশরীরে ব্রোকারেজ হাউসে এসে লেনদেন করা যাবে না।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৪২ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com