বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | 31 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের সমাপ্তি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) ছিল বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক। এদিন প্রধান সূচক ডিএসইএক্স-সহ অন্যান্য সূচকের উল্লেখযোগ্য উন্নতির পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন প্রায় ৩৭১ কোটি টাকা বেড়ে দাঁড়ায় ৯৩৬ কোটি টাকায়। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দরও বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে আসন্ন ঈদুল ফিতরের আগেই সূচক ও লেনদেন নতুন মাইলফলক স্পর্শ করতে পারে। গতকালের মতো আজকের বাজার পরিস্থিতিও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ও প্রত্যাশা বাড়িয়েছে। আগামী সপ্তাহেও এই গতি বজায় থাকলে শেয়ারবাজার শক্ত অবস্থানে পৌঁছাবে বলে তারা মত প্রকাশ করেছেন।

Responsive Ad Banner

বিশেষজ্ঞরা আরও জানান, মাঝে মাঝে সামান্য পতন হলেও বড় ধসের কোনো শঙ্কা নেই। বর্তমান বাজার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে। তাই সতর্ক বিশ্লেষণের মাধ্যমে ভালো মানের শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এখন নিরাপদ ও লাভজনক হতে পারে।

তথ্য উপাত্তে যা দেখা গেল:

ডিএসইতে বৃহস্পতিবার মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৯টির দর বেড়েছে, ৯৩টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০.২৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৬.১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৯.৪৬ পয়েন্টে।

সিএসইর অবস্থা:

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। প্রতিষ্ঠানটির সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮২.৮৩ পয়েন্টে। আগের দিন এই সূচক ২৬.৯০ পয়েন্ট বেড়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৯টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। এদিন সিএসইতে ১৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫ কোটি ২৫ লাখ টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৭৪ লাখ টাকা।

Facebook Comments Box

Posted ২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com