সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ার কারসাজির দায়ে ১৯ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ মার্চ ২০২৫ | 127 বার পঠিত | প্রিন্ট

শেয়ার কারসাজির দায়ে ১৯ কোটি টাকা জরিমানা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক মো. আবুল খায়ের হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভকে মোট ১৯ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের দাম কারসাজি করে বাড়ানো হয়। কোম্পানিরর শেয়ার কারসাজিতে হিরু, তার স্ত্রী ও ব্যবসায়িক প্রতিষ্ঠান একাধিক বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে মুনাফা হাতিয়ে নিয়েছেন।

Responsive Ad Banner

শেয়ারবাজারে কয়েক বছর ধরে গুঞ্জন ছিল এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করেছিল হিরু ও তার সহযোগীরা। অবশেষে তদন্ত সাপেক্ষে কোম্পানির শেয়ার কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনেছে বিএসইসি।

এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(৫) এর ক্ষমতাবলে মো. আবুল খায়ের হিরুকে ৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(২) ও সেকশন ১৭(ই)(৫) এর ক্ষমতাবলে ডিআইটি কো-অপারেটিভকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(২), সেকশন ১৭(ই)(৩) ও সেকশন ১৭(ই)(৫) এর ক্ষমতাবলে কাজী সাদিয়া হাসানকে ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সে হিসেবে অভিযুক্তদের মোট ১৯ কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

আবুল খায়ের হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভ যোগসাজস করে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার সিরিজ ট্রানজেকশন (লেনদেন) করে। কারসাজির সঙ্গে জড়িতরা ২০২০ সালের ২২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বাড়ায়। এ সময়ের মধ্যে কোম্পানির শেয়ারের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকায় নিয়ে যাওয়া হয়। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারের দাম ৫৪ টাকা বা ৯০.১৭ শতাংশ বেড়ে যায়।

৩১তম বিসিএস (সমবায়) ক্যাডারের কর্মকর্তা আবুল খায়ের হিরু দশ বছর আগে বিনিয়োগকারীদের কাছে খুব একটা পরিচিত ছিলেন না। তবে, গত পাঁচ বছরে তিনি ও তার সহযোগীরা শেয়ারবাজারে আলোচিত এবং সমালোচিত বিনিয়োগকারীরূপে পরিচিতি পেয়েছেন, যেন তারা আলাদিনের চেরাগ নিয়ে হাজির হয়েছেন।

সম্প্রতি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এবং এনআরবিসি ব্যাংকের শেয়ার কারসাজির ঘটনায় আবুল খায়ের হিরুকে ৫ কোটি ৬ লাখ টাকা, তার প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভকে ২ কোটি ৮৮ লাখ টাকা এবং তার স্ত্রী কাজী সাদিয়া হাসানকে ২ কোটি ৮৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, হিরুর ব্যবসায়িক পার্টনার বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানকেও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ার কারসাজির দায়ে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com