শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারবাজার থেকে বেড়িয়ে গেছে সোয়া ১২ হাজার কোটি টাকার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | 149 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজার থেকে বেড়িয়ে গেছে সোয়া ১২ হাজার কোটি টাকার
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২০-২৪ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সোয়া ১২ হাজার কোটি টাকা বেড়িয়ে গেছে। অর্থাৎ সপ্তাহজুড়ে ধারাবাহিক দরপতনে বাজার মূলধন কমেছে ১২ হাজার ২৯৭ কোটি ৯১ লাখ ৮০ হাজার টাকা বা ১.৮৪ শতাংশ। তবে সপ্তাহে ৫ কার্যদিবসে টাকার অংকে লেনদেন বাড়লে বেশিরভাগ কোম্পানির শেয়ার দও কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক কমলেও লেনদেন কমেছে উল্লেখযোগ্য হারে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৩.৩৮ পয়েন্ট বা ২.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৪.৬০ পয়েন্টে।

Responsive Ad Banner

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩০.১২ পয়েন্ট বা ২.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৪.০১ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৫১.২২ পয়েন্ট বা ২.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৯.১৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৬১.৬৬ পয়েন্ট বা ৫.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫১.৬৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৬৩টি, কমেছে ৩০৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৬ কোটি ৫৪ লাখ ২০ হাজার শেয়ার ৫ লাখ ৯৫ হাজার ২৭১বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ২৭২ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২১ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা বা ৩৩.১২ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৯ হাজার ১৬৬ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১২ হাজার ২৯৭ কোটি ৯১ লাখ ৮০ হাজার টাকা বা ১.৮৪ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১৮.৯০৫ পয়েন্ট বা ৩.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০২.৫৯ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৩০৬.৮৬ পয়েন্ট বা ৩.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭০৫.৬৯ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ২৬.৪ পয়েন্ট বা ২.৩৪ শতাংশ এবং সিএসআই সূচক ৩৪.০৫ পয়েন্ট বা ৩.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০২.৯৩ পয়েন্টে এবং ৯২৬.৬৬ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৩৬৬.৮৭ পয়েন্ট বা ৩.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৩৯.৩৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৫৬টি, কমেছে ২৩৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ১৪১ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩০ কোটি ২০ লাখ ৫৮ হাজার ১১০ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৭ লাখ ১০ হাজার ৩১ টাকা বা ১০.১৬ শতাংশ।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com