রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারে বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪ | 143 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর উদ্যোগ
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে বিনিয়োগ ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য ইতিমধ্যে পুঁজিবাজার টাস্কফোর্স গঠনসহ পুজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বৈঠক করছে।

এরই ধারাবাহিকতায় এবার শেয়ারবাজারে বড় বিনিয়োগ রয়েছে এমন ১৫টি শীর্ষ স্থানীয় মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিএসই) সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Responsive Ad Banner

প্রতিষ্ঠানগুলোর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আগামী বুধবার (২৩ অক্টোবর) আলোচনা করে কীভাবে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

আজ রোববার (২০ অক্টোবর) বিএসইসির সার্ভিল্যান্স ডিপার্টমেন্টর উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি সভার নোটিস জারি করা হয়েছে।

বৈঠকে ডাকা ১৫ মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারতের মধ্যে রয়েছে- অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

শীর্ষ মার্চেন্ট ব্যাংকগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেয়ারবাজারের উন্নয়নের জন্য বর্তমান বাজার পরিস্থিতি এবং অন্যান্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনার জন্য বুধবার (২৩ অক্টোবর) একটি সভা আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

শেয়ারবাজার সংক্রান্ত প্রাসঙ্গিক আলোচনারর জন্য ১৫টি মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিএসই) সভায় উপস্থিত হবার জন্য অনুরোধ করা যাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, শেয়ারবাজারে বড় বিনিয়োগ রয়েছে এমন মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের সঙ্গে আমরা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছি। শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে। বিশেষ করে বাজারের বর্তমান প্রেক্ষাপটে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করব।

তিনি জানান, এ ছাড়া, শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনা করা হবে। খুব দ্রুত বিনিয়োগকারীদের মধ্যে যেন আস্থা ফিরে আসে সে লক্ষ্যে বিএসইসি কাজ করছে। আগামীতে এর ফলাফল শেয়ারবাজারে পরিলক্ষিত হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান শেয়ারবাজার বিগত যে কোনো সময়ের চেয়ে আন্ডার ভ্যালু অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে শেয়ারবাজারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি মুনাফা পেতে পারেন। আশা করা যাচ্ছে খুব দ্রুতই ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগে ফিরবেন। এতে শেয়ারবাজার শিগগিরই ঘুরে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি।

মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস হিসেবে মানি ফ্লো ইনডেক্স এবং আরএসআই দুইটাই মার্কেটে ওভার সোল্ড পজিশনে রয়েছে। যেকোনো মুহূর্তে মার্কেটে বাই প্রেসার আসতে পারে। এতে যে কোনো মুহূর্তে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে আমরা প্রত্যাশা করছি।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২২ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com