সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারবাজারের গতি কমলেও ৬ শেয়ারে বিনিয়োগকারীদের তুমুল আগ্রহ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | 300 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারের গতি কমলেও ৬ শেয়ারে বিনিয়োগকারীদের তুমুল আগ্রহ
Responsive Ad Banner

আজ (২১ আগস্ট) শেয়ারবাজারে সূচক ও লেনদেন টাকার অংকে কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৪.৯৬ পয়েন্টে। বাজারে মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে। তবে এর মধ্যেই বিনিয়োগকারীদের তুমুল আগ্রহ ছিল ৬ কোম্পানির শেয়ারে।

এই ৬ শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় শেয়ারগুলো দিনশেষে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে জানা গেছে, হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো— ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (ISN), সমতা লেদার, সালভো কেমিক্যাল, কে অ্যান্ড কিউ, সোনালী পেপার এবং জাহিন টেক্স।

Responsive Ad Banner

এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে ৭২ টাকা ৬০ পয়সায় পৌঁছেছে। লেনদেনের সময় শেয়ারদর ৬৯ টাকা ১০ পয়সা থেকে ৭২ টাকা ৬০ পয়সায় ওঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ২১ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সমতা লেদার লিমিটেড। আজ শেয়ারটি ৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে ১০৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৯৪ টাকা এবং সর্বোচ্চ ১০৪ টাকা ২০ পয়সা। কোম্পানিটির ৪ কোটি ১৩ লাখ ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে সালভো কেমিক্যাল লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে ৩০ টাকায় পৌঁছেছে। লেনদেনের সময় দাম ওঠানামা করেছে ২৬ টাকা ৮০ পয়সা থেকে ৩০ টাকা পর্যন্ত। দিনশেষে কোম্পানিটির ৮ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে—
✅ কে অ্যান্ড কিউ শেয়ারের দর ২৮ টাকা ৩০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়ে ৩৫২ টাকা ১০ পয়সা হয়েছে।
✅ সোনালী পেপার শেয়ারের দর ১৮ টাকা ৪০ পয়সা বা ৮.৭২ শতাংশ বেড়ে ২২৯ টাকা ৪০ পয়সা হয়েছে।
✅ জাহিন টেক্স শেয়ারের দর ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ বেড়ে ৫ টাকা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com