সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লোকসান কাটিয়ে মুনাফা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ আগস্ট ২০২২ | 2018 বার পঠিত | প্রিন্ট

লোকসান কাটিয়ে মুনাফা শুরু
Responsive Ad Banner

চলতি বছরের শুরু থেকেই দেশের শেয়ারবাজার কিছুটা বৈরি আচরণ করেছে। যা গত দুই সপ্তাহের আগেও অব্যহত ছিল। কিন্ত গত সপ্তাহে কিছুটা ইতিবাচক আচরণ করেছে বাজার পরিস্থিতি। ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের পুজির যে লোকসান হয়েছিল, তা গত সপ্তাহেও অনেকটাই কমে এসেছে। আবার কেউ কেউ লোকসান কাটিয়ে মুনাফাও করেছে। ধারাবাহিক দরপতনে যে আস্থা সঙ্কট তৈরি হয়েছিল তা গত সপ্তাহে কিছুটা কমে আস্থা ফিরতে শুরু করেছে। যদি চলতি সপ্তাহে অব্যহত থাকে তবে বাজারের প্রতি আস্থা আরো বাড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে তারা বিনিয়োগকারীদেরকে যাচাই বাছাই করে ভালো কোম্পানিতে বিনিয়োগের পরামর্শ দিয়েছে।

এদিকে, বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে ৪দিনই সূচকের উত্থান হয়েছে। এর ফলে বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনি দর। একই সঙ্গে বাজার মূলধন বেড়েছে পাঁচ হাজার কোটি টাকার বেশি।

Responsive Ad Banner

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৩.৬৪ পয়েন্ট বা ১.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৫.০৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৪.২৩ পয়েন্ট বা ১.৭৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৭.৩০ পয়েন্ট বা ২.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯০.৬১ পয়েন্টে এবং দুই হাজার ২৬৭.৩৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯১টির বা ৪৯.১০ শতাংশের, কমেছে ১১৪টির বা ২৯.৩১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির বা ২১.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ৩১২ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ১৩৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে চার হাজার ৯৫ কোটি ২২ লাখ ৫৮ হাজার ১৭৪ টাকা বেশি হয়েছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ০৮ হাজার ১০৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৪০৩ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি ৩৭ লাখ ২১ হাজার ৯০৭ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন পাঁচ হাজার ১৩১ কোটি ১৪ লাখ ২৩ হাজার ৫০৪ টাকা বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার ১৮১ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৫৮২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১০৯ কোটি ৮০ লাখ ৬২ হাজার ৫৯৯ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭৩.০৪ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪২.৯৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৬৬.২১ পয়েন্ট বা ১.৫১ শতাংশ, সিএসই-৩০ সূচক ৭৫.৬১ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৭.৯২ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ এবং সিএসআই সূচক ২১.৮২ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৭২.১৬ পয়েন্টে, ১৩ হাজার ৪২৭.৭২ পয়েন্টে, এক হাজার ৩৫৬.৭৯ পয়েন্টে এবং এক হাজার ১৯০.৫২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৫টির বা ৪৭.০১ শতাংশের দর বেড়েছে, ১০৩টির বা ২৯.৩৪ শতাংশের কমেছে এবং ৮৩টির বা ২৩.৬৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com