শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

লোকসান কমলেও ইনটেক এখনো নেতিবাচক আয়ে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | 85 বার পঠিত | প্রিন্ট

লোকসান কমলেও ইনটেক এখনো নেতিবাচক আয়ে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১১ পয়সা।

Responsive Ad Banner

এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ১৯ পয়সা।

প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৮ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৪ পয়সা।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ পয়সা।

Facebook Comments Box

Posted ৭:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com