সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লেনদেন বেড়েছে হাজার কোটির ওপরে, সূচকে সামান্য পতন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | 235 বার পঠিত | প্রিন্ট

লেনদেন বেড়েছে হাজার কোটির ওপরে, সূচকে সামান্য পতন
Responsive Ad Banner

টানা তিন দিন উত্থানের পর সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে বাজারে এমন ছন্দপতনেও বিনিয়োগকারীদের মধ্যে হতাশার ছাপ নেই।

দিনের শুরুতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয় ডিএসইতে। বেলা পৌনে ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত সূচকে একটানা পতন দেখা গেলেও পরে তা পুনরুদ্ধার হয়। দুপুর ১টা ৪১ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪৪১ পয়েন্টে। কিন্তু এর পরপরই সূচকে আবার পতন শুরু হয় এবং দিনশেষে সূচক সামান্য কমে যায়।

Responsive Ad Banner

আজ ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১০.৮৯ পয়েন্টে। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.০৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ১৮৯.৬০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৪.৭৭ পয়েন্টে।

লেনদেনে অংশ নেয়া ৪০০ প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির দর বেড়েছে, ১৬৪টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকে আজ ডিএসইতে মোট ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার তুলনায় প্রায় ৬১ কোটি ৬৮ লাখ টাকা বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। এদিন ১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৮ কোটি ৭৮ লাখ টাকার চেয়ে কিছুটা কম।

আজ সিএসইতে মোট ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩২টির দর বেড়েছে, ১০৬টির দর কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। তবে সার্বিক সূচক সিএএসপিআই ১৫.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৪৩.৪৮ পয়েন্টে। আগের দিন সূচক বেড়েছিল ৭৮.৭৮ পয়েন্ট।

 

 

Facebook Comments Box

Posted ৩:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com