সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লেনদেনে ফিরছে ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ নভেম্বর ২০২১ | 421 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে ফিরছে ৫ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১৬ নভেম্বর স্বাভাবিক লেনদেনে পিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার । এগুলো হলো- ভিএফএস থ্রেড, রেনেটা, পেনিনসুলা, এনভয় টেক্সটাইল এবং আনলিমা ইয়ার্ন। রেকর্ড ডেটের কারণে আজ ১৫ নভেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ১১ এবং ১৪ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে এ ৫ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পেনিনসুলি চিটাগং লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য আগামী ১৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ পয়সা। আগের বছর ২০২০ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

Responsive Ad Banner

রেনেটা : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ১৪৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ১৫৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫১ টাকা ৯৪ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৮৫ পয়সা।

ভিএফএস থ্রেড লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ পর্যন্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেটনির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৪৫ পয়সা।

আনলিমা ইয়ার্ন লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১ পয়সা।
আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলো ১০ টাকা ৮০ পয়সা।

এনভয় টেক্সটাইল : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (্ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৬৩ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com