সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লেনদেনে ফিরছে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ নভেম্বর ২০২১ | 275 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে ফিরছে ২ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১১ নভেম্বর স্বাভাবিক লেনদেনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার। এগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম এবং বিডি ল্যাম্পস। রেকর্ড ডেটের কারণে আজ ১০ নভেম্বর স্থগিত রয়েছে এ ২ কোম্পানির শেয়ার লেনদেন। এর আগে ৮ ও ৯ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে এ ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিডি ল্যাম্পসের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (্ইপিএস) হয়েছে ৫ টাকা ১০ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯৫ টাকা ১৬ পয়সা।
এছাড়া, সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮ টাকা ৬৫ পয়সা।

Responsive Ad Banner

এদিকে, নাহি অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (্ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ৩১ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৮ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৯ পয়সা। এছাড়া, সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে এক টাকা ৯৬ পয়সা। আগের বছরের একই সময় এনওসিএফপিএস ছিল এক টাকা ৪৫ পয়সা।

 

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com