সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লেনদেনে ফিরছে কাশেম ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ নভেম্বর ২০২১ | 340 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে ফিরছে কাশেম ইন্ডাস্ট্রিজ
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ০৪ নভেম্বর শেয়ার লেনদেনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদে। রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ১ ও ২ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৫ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ৬৭ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৫ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৫৪ পয়সা।

এছাড়া, সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৭ টাকা। আগের বছরের একই সময় এনওসিএফপিএস ছিল ৮২ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০২ অপরাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com