সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লাভেলো আইসক্রীমের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ | 299 বার পঠিত | প্রিন্ট

লাভেলো আইসক্রীমের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো আইসক্রীমের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি – মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নীট মুনাফা হয়েছে ৬ কোটি ১ লাখ ৪৪ হাজার ১৪৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ৭৯০ টাকা।

Responsive Ad Banner

সেই হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২কোটি ৫৪ লাখ ৪ হাজার ৩৫৬ টাকা বা ৭৩ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪১ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছে ৭৩ শতাংশ।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমাণ ৩৯ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ৭ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ২৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ২৬০ টাকা।

সেই হিসেবে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমাণ বেড়েছে ১৫ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার ৭৪৭ টাকা বা ৬৫ শতাংশ।

অন্যদিকে চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২৩ – মার্চ’২৪) কোম্পানিটির কর-পরবর্তী নীট মুনাফা হয়েছে ১০ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার ৭৫৮ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৯ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ১১৭ টাকা।

সেই হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ৬৪১ টাকা বা ১২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা। যা আগের বছর একইসময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছে ১২ শতাংশ।

৩১ মার্চ ২০২৪ শেষে, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ২১ পয়সা। যা ৩০জুন ২০২৩ শেষে ছিল ১২ টাকা ৯৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি এনওসিএফপিএস হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ১২ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com