সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বড় উত্থানে সপ্তাহ শেষ শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | 297 বার পঠিত | প্রিন্ট

বড় উত্থানে সপ্তাহ শেষ শেয়ারবাজারে
Responsive Ad Banner

শেয়ারবাজারে সূচকের বড় উত্থানে লেনদেনের মাধ্যমে সপ্তাহ শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও লেনদেন। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৯.১৯ পয়েন্ট বা ১.৩০ শতাংশ বেড়ে ৬৯৩৬.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে- শরিয়াহ সূচক ২১.১৪ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৬.০৮ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪৫৮.৯১ পয়েন্টে এবং দুই হাজার ৬৩৫.৯৩ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২০৮টির বা ৫৫.৬১ শতাংশ কমেছে ১১৮টির বা ৩১.৫৫ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি বা ১২.৮৪ শতাংশ প্রতিষ্ঠানের ।

ডিএসইতে এদিন এক হাজার ২৪৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪২ কোটি ৩২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮০.৭৮ পয়েন্ট বা ১.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৭৯.০৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। আজ সিএসইতে ৬২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com